বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আনারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াত।

সোমবার (৯ ফেব্রুয়ারি ) দুপুরে রূপগঞ্জের মুড়াপাড়া বাজারে উপজেলা জামায়াতের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করার মাধ্যমে এ তথ্য জানান দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

দাঁড়িপাল্লা মার্কার রূপগঞ্জ আসনের নির্বাচনী পরিচালক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন বলেন, রবিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বাগবের সিটি মার্কেট এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয় এ আগুন লাগানো হয়। বাজারে নিরাপত্তা প্রহরী আগুন দেখতে পেয়ে খবর দিলে আমরা দ্রুত এসে আগুন নিভৃত করি, যার কারণে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ সময় কার্যালয়ের সামনে দাঁড়িপাল্লা মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার ব্যানারটি পুড়ে গেছে। দ্রুত আগুন নিভানোর কারণে কার্যালয়ের ভিতরে কোন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে আমরা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা আশা করছি রূপগঞ্জ উপজেলা প্রশাসন একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন রূপগঞ্জবাসীকে উপহার দিবেন।

আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমির সাইফুল ইসলাম সিরাজী, সেক্রেটারি আনিসুর রহমান, উপজেলা পশ্চিম সেক্রেটারি আবু হানিফ ভূইয়া, উত্তর সেক্রেটারি খাইরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..