সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ  মামার বাড়ি বেড়াতে এসে দুর্ধর্ষ চুরি করে ভাগিনা চম্পট  মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন

মো. আবু কাওসার মিঠু / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাটাব এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন।

জানা যায়, ৫২ নং হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশিত হতে পারছিল না। ফলে বিদ্যালয় সংলগ্ন মাঠ ও সড়কে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকত। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারত না। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেন।

প্রধান শিক্ষক মো. আক্তারউজ্জামানের তত্ত্বাবধানে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রাস্তার দুই পাশে প্রায় ৭০/৮০ ফুট দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দুটি স্থায়ী চৌবাচ্চা নির্মাণের মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠ প্রায় সারা বছরই ব্যবহার অনুপযোগী হয়ে থাকত। শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারত না এবং বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাতায়াতেও চরম ভোগান্তির শিকার হতো। নতুন এই উদ্যোগের ফলে মাঠটি আবারও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিভিন্ন শিক্ষা-সহায়ক কার্যক্রমের জন্য উন্মুক্ত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শফিউল্লাহ মিলন বলেন, “শিশুদের সুন্দর পরিবেশে পড়াশোনা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আমি নিজ উদ্যোগে এ কাজ করেছি। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।”

এলাকাবাসী মনে করছেন, বিদ্যালয় ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ প্রতিদিন কয়েক হাজার মানুষ উপকৃত হবেন এবং জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..