শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা 

রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এলাকা থেকে পিতা রাসেল বেপারী(৪৪) ও পুত্র জুয়েল বেপারী(২৪) নামে দুই সন্ত্রাসীকে দু’টি দেশীয় পাইপ গান, দু’টি চাপাতি ও একটি রামদাসহ গ্রেফতার করা হয়েছে ।

গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে মর্মে পুলিশের কাছে খবর আসে। পরে রূপগঞ্জ থানার একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..