শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি ১৭ লক্ষাধিক টাকা মাল লুট

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে।

২২ এপ্রিল বুধবার ভোরে সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে তারা সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে।

ডাকাতদের কবলে পড়া সৌদি প্রবাসী হিমু আক্তার বলেন, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে হিমু আক্তারের সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আগেই ডাকাতরা অপর একটি সাদা রঙের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না করে পুলিশ সাধারণ ডায়রি করতে নির্দেশ দেন। পরে মামলা করতে ব্যর্থ হয়ে হিমু আক্তার তার গ্রামের বাড়ি চলে যান।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন কোনরকম কথা বলতে অনীহা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সৌদি প্রবাসী হিমু আক্তারের প্রাইভেটকারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ; এপ্রিল মাসে রূপগঞ্জে এ নিয়ে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..