শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবি- যুবক গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ২৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করে মোবাইল ফোন থেকে ছবি ও তথ্য নিয়ে প্রতারণা করে কৌশলে ৭লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গতকাল ৮ অক্টোবর বুধবার প্রতারক রাতুল তালুকদার নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের শাহিন তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

পরে সুকৌশলে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর মোবাইল ফোনের যাবতীয় ছবি ও তথ্য হ্যাঁক করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। স্কুল ছাত্রীর ছবি অশ্লীলভাবে এডিট করে তাকে দেখায় ও এ ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে তার কাছ থেকে প্রথমে ২লাখ টাকা চাঁদা দাবি করে। উপায়ন্তর না দেখে স্কুল ছাত্রীদের আলমারিতে রক্ষিত তার বাবার ১লাখ টাকা চুরি করে সে রাতুল তালুকদারকে দেয়। পরবর্তীতে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর কাছে আবারো ৫লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে স্কুল ছাত্রী তার মায়ের ২ভরি ৭আনা ওজনের স্বর্ণের গলার হার চুরি করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে রাতুল তালুকদাকে প্রদান করে। খবর পেয়ে পরিবারের লোকজন প্রতারক রাতুল তালুকদারকে স্বর্ণালঙ্কারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা নজরুল ইসলাম মফিজ (৫৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..