শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসন বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা করে। শোভাযাত্রা শেষে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৭ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন রূপগজ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

মেলার মঞ্চে গান, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাংলার নানা ধরণের ঐতিহ্য প্রদর্শন করা হয়।
এছাড়াও ভুলতা, কাঞ্চন, তারাবো, ভোলাবো, ৩’শ ফুট সড়ক, দাউদপুরসহ বিভিন্ন এলাকায় গ্রাম্য মেলা শুরু হয়েছে। হাটবাজারে ব্যবসায়ীদের হালনাগাদের দই মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে । আয়োজন করা হয়েছে পান্তা ইলিশের। এছাড়াও বিভিন্ন সংগঠন পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। আর এই উৎসবে আমরা বাঙালিরা যে যেখানেই থাকি সবাই ভেদাভেদ ভুলে গিয়ে উৎসবে মেতে উঠে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, আমরা পুরনো দিনের সকল গ্লানি এবং দুঃখ-কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..