মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎ মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিনের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় তাদের মা জোসনা বেগমের (৭৫) এখনো জ্ঞান ফিরেনি।

১২ জুন বিকেলে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালালে তাদের মা পুলিশের ভয় ও আতঙ্কে জোসনা বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। আজ ১৫ জুন সোমবার দুপুর পর্যন্ত জোসনা বেগমের জ্ঞান ফিরেনি।

এদিকে জোসনা বেগমের ছেলে জহিরুল ইসলাম তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের তিন ভাই জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন মাদক ব্যবসা করে আসছিল বলে অভিযোগ ছিল। গত ১২জুন পুলিশ তাদের বাড়িতে অভিযান চালায়।

পুলিশের অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ী জহিরুল, মহিউদ্দিন ও জসিম উদ্দিন পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ফেন্সিডিলের ন্যায় মাদকদ্রব্য ১৪ বোতল স্কাফসহ জসিম উদ্দিনের ভাড়াটিয়া চাঁদপুর জেলার সেনগাঁও মৃধাবাড়ি গ্রামের মালেক মৃধার ছেলে আবু রায়হান (২৪) ও রূপগঞ্জ থানার গোলাকান্দাইল উত্তরপাড়া গ্রামের মোন্তাজুল হকের ছেলে রাসেল মিয়াকে (৩৭) গ্রেফতার করা হয়।

এঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই আব্দুল মোত্তালিব বাদী হয়ে আবু রায়হান (২৪) ও রাসেল মিয়াকে (৩৭) আসমি করে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। জসিমউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ১৪ বোতর স্কাফসহ গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..