শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

৪ মার্চ বুধবার দিবারাত ১২ টা থেকে রাত ৩ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চানপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বরকত উল্লাহর ছেলে তানজিল হোসেন(২৫), বেলায়েত হোসেনের ছেলে ইব্রাহিম মিয়া(২৮), গিয়াস উদ্দিনের ছেলে তপন মিয়া(২৯) ও ইমন মিয়ার স্ত্রী জ্যোতি আক্তার(২০)।

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ব্লক, ওয়ার্ড ও আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..