বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি

মো. আবু কাওছার মিঠু / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি চলছে।

৬ নভেম্বর শনিবার স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে আয়োজিত কর্ম বিরতি কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস, মনিরা আক্তার, সেলিনা আক্তার, আজশুদা আক্তার, সজীব মীর, মহাদেব বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের ১৪ তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ ও নিয়োগবিধি সংশোধন করতে হবে।

এছাড়া ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নিতকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অন্যথায় সারাদেশের স্বাস্থ্য সহকারীদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..