সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ-পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ ঢাকায় অভিযানে: পঞ্চগড়ের কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের রাসেলসহ গ্রেফতার-৩ তেঁতুলিয়ায় বড় ভাইয়ের চা বাগানে ছোট ভাইয়ের বিষ প্রয়োগের অভিযোগ রূপগঞ্জে পৃথক স্থান থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের সভাপতি আজাদ-সাধারণ সম্পাদক মুকুল সাংবাদিক আব্দুল হামিদ খানের মৃত্যুতে গভীর শোক কারিগরী শিক্ষা নিবো বেকারমুক্ত দেশ গড়বো বন্দরে যুব উন্নয়ন অধিদপ্তরের ছয় দিনের জন্য পোশাক তৈরি প্রশিক্ষণ উদ্বোধন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ- পুরুষ শূন্য বরুনা

রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু ১৫ শিশু হাসপাতালে ভর্তি

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৫ দিনে হামের লক্ষণ নিয়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে এসেছে। গত সোমবার সকাল ৯টা থেকে ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ১৫ শিশু ভর্তি করা হয়েছে। এদিকে গত বুধবার বিকেলে ৮ শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ভর্তি রয়েছে ৭ শিশু। তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২২ শিশু। হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পরছেন। আগামী ৫ এপ্রিল রবিবার হামের জরুরী টিকাদান শুরু হবে জেনে রোগীর অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এছাড়া হামের লক্ষণ নিয়ে গত ২৪ মার্চ রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বাড়ইপাড়া এলাকার রকির ছেলে আরিয়ান ইসলাম ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত ১৯ মার্চ ঢাকার মহাখালী উদরাময় হাসপাতালে মারা যায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার এক বছর বয়সী নুহাশ।

হাসপাতালে ভর্তি ছাত শিশু হলেন, রূপগঞ্জের মাহমুদাবাদ গ্রামের ফয়সালের মেয়ে ফাতিহা (২), পূবেরগাঁও গ্রামের সোহেল আহম্মদের ছেলে দিহান (১০), মঙ্গলখালী গ্রামের আল-আমিনের ছেলে মিনহা (৮), মাসাবো গ্রামের মামুন হাসানের ছেলে হাসিম (৪), পাড়াইন গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হাফসা আক্তার (৮), চনপাড়া গ্রামের রাব্বির ছেলে রাইয়ান ইসলাম (১), রূপগঞ্জ গ্রামের দ্বীন ইসলামের ছেলে আযান(৪)।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান মতিন বলেন, স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ এলাকায় প্রতিদিন হামের লক্ষণকৃত শিশুদের খুঁজে বের করে হাসপাতালে নিয়ে আসছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, হাম রোগীদের চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। হাম সংক্রমণ ব্যাধি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। অভিভাবকদের সচেতন থাকতে হবে। হামে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুদের ভিটামিনযুক্ত খাবার দিতে হবে।

নমুনা সংগ্রহ করে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ২০ টি নমুনার পরীক্ষার ফলাফলের মধ্যে ১৫ টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সাংসদ মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ৭৫ হাজার ডোজ টিকা মজুদ রয়েছে। এসব টিকা পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকা ও শিশুদের মধ্যে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রূপগঞ্জের ৪১টি কমিউনিটি ক্লিনিক, দুইটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সচল ও রোগী পরিবহনে নৌ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। হাম নিয়ে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হামের টিকাদান কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..