বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি

রূপগঞ্জ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪২৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল হোসেন (জাহাজ)। এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারারবাড়ী এলাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন দুলাল। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন।

এসময় উপস্থিত বিএনপি নেতাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন এবং বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দেন।

মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। দুই মাস আগেও আমি বলেছি, ধানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষে ভোট করবো।

এ সময় উপস্থিত বিএনপির নেতারা বলেন, আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা পরিকল্পনা- সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোন বিকল্প নেই। সেই মুহূর্তে আমাদের ভাই মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তার এই ক্ষুদ্র প্রয়াস আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশে আরও একজন নতুন যোদ্ধা যুক্ত হল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..