মো. ইসমাইল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের লামায় কবি নজরুল এর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় সারা দেশের ন্যায় লামা উপজেলায় ১২৭তম নজরুল জন্ম বার্ষিকী’২০২৬ উদ্বোধন করা হয়েছে।
‘জাতীয় ঐক্যের প্রতীক নজরুল’ এ শ্লোগানে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, লামা সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রাজ্জাক, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, আইসিটি অফিসার নন্দন সরকার, পরিসংখ্যান অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব প্রমূখ।
এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্স’র মাধ্যমে এক যোগে দেশের ৭৪টি উপজেলা ও ৬৪ জেলায় নজরুল জন্ম বার্ষিকী উদযাপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
লামা তথ্য অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে। এর মেয়াদ চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত বলে জানান।
নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, বিদ্রোহ, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবিকে স্মরণ করতেই এ কর্মসূচীর আয়োজন।
প্রসঙ্গত, অসাধারণ প্রতিভার অধিকারী এই মানুষটি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (ইংরেজি সাল অনুযায়ী ২৪ মে, ১৮৯৯ সাল) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব-কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯১৭ সালে যোগ দেন সেনাবাহিনীতে। অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। এরই মাঝে তৎকালীন প্রভাবশালী কবি-সাহিত্যিকদের সংস্পর্শে আসেন তিনি।
আপনার মন্তব্য প্রদান করুন...