সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জে বিশ্বকাপ উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায় “ঝরে গেল আরেকটি সূর্য সন্তান- মুরাদনগরের আবুল হোসেন পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর- পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কুড়িগ্রামে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু সীমান্তে পুই ইন-পুশ ব্যাক নাটকীয়তার পর  জয়নাবকে ফেরৎ নিলো বিজিবি রৌমারীর গয়টাপাড়া ও বন্ধুরচর সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে আলিফ মিয়া ব্যাপক জনপ্রিয়তা ও গনজোয়ার লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী

লামায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসাবে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে পার্বত্য জেলার বান্দরবানের লামার বন বিভাগ লামা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৩ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচিতে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এসএম কবির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রব, স্টেশন অফিসার রনি পারভেজ প্রমূখ।

বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এবছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা লাগানো হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

অতিথিরা আরো বলেন, আসন্ন বর্ষা মৌসুমে লামায় প্রায় ২ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..