শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শরণখোলায় দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা  

রাজিব হোসেন / ২৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১২ মে ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাট শরণখোলায় রহমত হাসান তাজ(১৫) নামের ১০ম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ মে দুপুরে উপজেলার পশ্চিম ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে। তাজ গ্রামের হাসান বায়েজীদের পুত্র।

শরণখোলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ধানসাগরের বাসিন্দা বায়জীদ ইলিয়াস এর বাড়ীতে সবার অগোচরে শনিবার দুপুরে স্কুল ছাত্র রহমত হাসান কীটনাশক পান করে। কিছুক্ষণ পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পরিবারের লোকজন হাসানকে নিকটস্থ মোড়েলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে অ্যাম্বুলেন্সে মারা যায়।

ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ রবিবার (১১ মে) সকালে পশ্চিম ধানসাগর গ্রাম থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রহমত হাসান ড. মাসুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের ১০ম শ্রেণীর ছাত্র।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ওখানে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে শরণখোলা থানায় নিয়ে আসা হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..