রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সৌদি আরবে প্রবাসীর টাকা মেরে নাজমুল এখন কোটিপতি রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন

ষ্টাফ রিপোর্টার: ১৯ জানুয়ারী রবিবার বিকাল ৪টায় বন্দর খেয়াঘাট কাঠপট্টি এলাকায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান’র ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া’র সভাপতিত্বে ও সহ সভাপতি রাজু আহমেদ রাজন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন নিয়ে আমরা যেভাবে গর্ববোধ করি আবার দুঃখ প্রকাশ করি কিছু বিপথগামী লোকের কারণে চট্টগ্রামের সার্কিট হাউসে তাকে শহীদ হতে হয়েছে। প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, তিনি ঘোষণা না দিলে কেউ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো না, ভারত বাংলাদেশকে সিকিমের মতো নিয়ে যেত। তিনি ঘোষণা দিয়েছিলেন বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি। তিনি শুধু ঘোষনা দিয়েই থেমে থাকেননি সেক্টর কমান্ডার হিসেবে দেশের জন্য যুদ্ধে নেমে গেছেন। দেশের জন্য যুদ্ধ করেছেন। আওয়ামী লীগে কোন মুক্তিযোদ্ধা বা সেক্টর কমান্ডার নেই। শেখ মুজিবুর রহমান দেশকে লুটপাট ও দুর্ভিক্ষ ছাড়া আর কিছুই দিতে পারিনি। দেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, আবার স্বাধীন হলো ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। এ স্বাধীনতা কে আমাদের ধরে রাখতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত রাখতে চাই। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন বিএনপির পাশে থাকবেন।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম মিঠু, জেলা মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, ১৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি দিদার খন্দকার, মহানগর বিএনপি নেতা শাহাদাৎ হোসেন।

এতে আরো বক্তব্য রাখেন, লিটন আহাদ, আল আমিন, নূর হানিফ, ফারুক চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..