শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি গ্রেফতার

মো. মানিক হোসেন / ৩২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

 যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

তিনি একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাহাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। সে বেনাপোল এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড নাম পরিবর্তন করে জালিয়াতির মাধ্যে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..