শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ-বৃদ্ধ আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর শার্শা বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় ঐ শিশুর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। ধর্ষক সিরাজুল ইসলাম উপজেলার বাগআঁচড়া এলাকার উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দিনের পুত্র। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

ধর্ষিতার মাতা গৃহপরিচারিকা ও বাবা পেশায় একজন ভ্যান চালক। তারা দুই জনই প্রতিদিন সকালে কাজের সন্ধানে বের হয়ে যায়। বাবা মা বাড়ীতে না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গত শুক্রবার বিকালে প্রতিবেশী ৬০ বছর বয়সী বৃদ্ধ তার নিজ কক্ষে নিয়ে মেয়েটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে ধর্ষিতার মাতা এজাহারে অভিযোগ করেছেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, এ ঘটনায় আসামী সিরাজুল ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির ডাক্তারী পরিক্ষার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..