শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

শার্শা বিএনপির নেতার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

মো. মানিক হোসেন / ১৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন

যশোর প্রতিনিধি: রোববার(২৩ ফেব্রুয়ারি) বিকালে বাগআঁচড়া হাইস্কুল মাঠে যশোর শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান মিঠু’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও রাকিবুল হাসান রিপন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দীন, শার্শা উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাসিম জামান রিফাত, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদার, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সাবেক সদস্য সচিব সেলিম হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল ইসলাম শহীদ আশা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন, বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন যশোরী।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..