শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

সত্যের সন্ধান এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নাসিক ৮ নং ওয়ার্ড এনায়েত নগরে অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সত্যের সন্ধান এর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ২৮ রমজানে নিম্ন আয়ের শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষে প্রায় ২০০ পরিবারের মাছে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

২০২২ সালে সংগঠনটির প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই প্রতি বছর ২৮ রমজানে তারা এই সামাজিক কার্যক্রম নিয়মিত ভাবেই পরিচালিত করে আসছে অত্যন্ত সফলতার সাথে। বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায়, বন্যাকবলিত মানুষের মাঝেও আর্থিক সহযোগিতা প্রদান করে সত্যের সন্ধান। তাদের এই সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নাসিক ৮ নং ওয়ার্ড এনায়েত নগরের বাসিন্দাদের মাঝে ভরসার প্রতীক হয়ে উঠেছে অরাজনৈতিক, সমাজিক ও সেবামূলক সংগঠন সত্যের সন্ধান।

সংগঠনের সভাপতি জনাব মাহবুবুর মোল্লা বলেন, আমরা সবসময় সামাজিক সেবামূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে আসছি, আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যেন আমরা আরও বেশি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সমাজের মানুষের সেবায় কাজ করে যেতে পারি। আমি সত্যের সন্ধান এর পক্ষ থেকে সংগঠনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাকিব আল হাসান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..