শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফুটবলকে যুগোপযোগী করে তুলতে সরকার নানামুখী কর্মসূচি নিয়েছে-সংসদ সদস্য হেলাল বিদ্যুৎ ও ডিজেল সংকটে চিকিৎসা ব্যাহত রুপসা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগ সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভাঙ্গছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ গৃহকর্মীকে ধর্ষনের পর চুল কেটে দেওয়ার অভিযোগ বাড়িওয়ালার বিরুদ্ধে রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ পলাশবাড়ীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি ১৭ লক্ষাধিক টাকা মাল লুট রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্র দেবানাথের বিরুদ্ধে দুর্নীতি, গ্রাহক হয়রানি, অসদাচরণ এবং স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। 
এ ঘটনায় দ্রুত বদলি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

আবেদন সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে ওই কর্মকর্তার বিরুদ্ধে নামজারি (মিউটেশন)সহ বিভিন্ন ভূমি সেবা প্রদানে ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, ঘুষ ছাড়া কোনো ফাইল অগ্রসর হয় না এবং সেবাপ্রার্থীদের নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিকদের হেনস্থার অভিযোগও ওঠে। তিনি সাংবাদিকদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে অপদস্ত করেন এবং সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মানহানিকর ভিডিও ছড়িয়ে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। পাশাপাশি অতীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও প্রভাব খাটিয়ে তিনি বহাল রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ঘুষের মাধ্যমে বর্তমান কর্মস্থলে পদায়ন নিয়েছেন বলে ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে স্বীকার করেছেন। এ সংক্রান্ত একটি বক্তব্যের ভিডিও ফুটেজ স্থানীয়ভাবে সংরক্ষিত আছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে যে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশ বন্ধ করতে সাংবাদিকদের ঘুষ দেওয়ার চেষ্টাও করা হয়, তবে তা ব্যর্থ হয়।

এ বিষয়ে সচেতন নাগরিক ও সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে এবং ভূমি অফিসের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত ওই কর্মকর্তাকে অন্যত্র বদলি এবং তার বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা দুলাল চন্দ্র দেবানাথের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..