সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ করেন – ব্যারিস্টার নওশাদ জমির

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির’র পক্ষ থেকে তেঁতুলিয়া উপজেলার ১১১টি ধর্মীয় (মসজিদ ও মন্দির) এবং শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ২ কোটি ৯৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর প্রধান এবং জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দল সভাপতি তাজুল ইসলাম তাজ, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু মিয়া, ৩ নং সদর ইউনিয়ন এমপি প্রতিনিধি তাজউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, ১ নং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রাসেদ সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার ধর্মীয় ও শিক্ষার মানোন্নয়নে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের এই অনুদান অনন্য ভূমিকা রাখবে। তারা এই মহতী উদ্যোগের জন্য সংসদ সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..