মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

হামলার শিকার দিতিকন্যা লামিয়া, ভেঙেছে পা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৩৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :
নিজ বাড়িতেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী।

তিনি দাবি করেছেন, জমিসংক্রান্ত ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে প্রায় ৪০ জন তাকে আক্রমণ করে।

প্রাণ নিয়ে পালিয়ে ঢাকা ফিরেছেন তিনি। তবে এ ঘটনায় তার পা ভেঙে গেছে। তবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে আসেন লামিয়া। লাইভে দেখা যায়, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ।

গাড়ির সামনের কাচ ভাঙা। ভেতরে বসা ছিলেন লামিয়া। তিনি তার ডান পা দেখিয়ে বলেন, পা ভেঙে ফেলেছে ওরা। তার পা ফোলা দেখা যায়।

এছাড়া ঘটনার পর ফেসবুক স্ট্যাটাসও দেন লামিয়া। এ তারকাকন্যা লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই? তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতির বসতবাড়ি রয়েছে। সেখানে তার ভাই ও বোনরা থাকেন। তাদের বাড়ি ও আশপাশে সম্পত্তি নিয়ে দিতির পরিবারের সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে ঝামেলা চলে আসছিল। টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফায় জমি দখলের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে টিপুর স্ত্রী স্থানীয় ১০-১২ জনকে নিয়ে ফের জমি দখলের চেষ্টায় চালায়। তখন দখল চেষ্টাকালে দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও তার মেয়ে লামিয়া বাধা প্রদান করে। ভুক্তভোগী অভিনেত্রী কন্যার গাড়িতে দখলদাররা হামলা চালিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এসময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। একপর্যায়ে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলা ঘটনা শুনতে পেয়ে থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। কাউকে তো অভিযোগ করা লাগবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..