শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

বেনাপোল পুটখালি সীমান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় টহলরত বিজিবি সদস্য নিহত

মো মানিক হোসেন / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: বেনাপোল সীমান্তে পুটখালী সীমান্তে টহল দেওয়াকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিজিবি সদস্য সিপাহি মোজাম্মেল হক নিহত হয়েছে।

এসময় আহত হয়েছেন বিজিবি সদস্য হাবিলদার মো. দেলোয়ার হোসেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুটখালী বিজিবি’র কোম্পানি কমান্ডার ও খুলনা ২১ বিজিবির সিও লে: কর্নেল আনোয়ার হোসেন।

বিজিবি কর্মকর্তা জানান, খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবি এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার মো. দেলোয়ার হোসেন ও সিপাহী মো. মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেল যোগে মঙ্গলবার রাত ৮ টার দিকে বারোপোতা বাজারের উদ্দেশ্যে রওনা করে। পরে মসজিদ বাড়ির পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় বিজিবি সদস্যদ্বয় মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মো. মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন এবং অপর বিজিবি হাবিলদারকে গুরুতর জখম অবস্থায় যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..