বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা সিদ্ধিরগঞ্জে সহকারী ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মো. খোরশেদ আলম / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

পাইকগাছায় আরপিআইইএস প্রকল্পের আওতায় সুন্দরবন দূষণ রোধ কল্পে শিক্ষণ ও অভিজ্ঞতা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস ও জার্মান কো অপারেশন এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর ২০ মার্চ বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।

প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষণের ভয়াবহতা সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রুপান্তরের আরপিআইইএস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা।

বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর কবিতা দাশ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, বনবিবি সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, ইলিয়াস হোসেন, ইউপি সদস্য রাজিয়া সুলতানা, কৃষ্ণা চক্রবর্তী, আলিফা খাতুন, হন্দা সুলতানা, রেশমা সুলতানা, মুর্শিদা খাতুন, নাজমুস শাহদাৎ, রুমানা আক্তার, মৃণাল কান্তি মন্ডল, মনা রাণী, আজগর গাজী, ফিরোজ, ইনছার সরদার, মনিরুল ইসলাম, শিমুল সরকার, তানজিলা আফরিন, গিয়াস উদ্দিন, আব্দুল মান্নান, সুন্দরবন সাংবাদিক, সুন্দরবন পেশাজীবি, ও সুন্দরবন যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সুন্দরবন দূষণ রোধে বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..