শনিবার, ০২ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

মদনগঞ্জ দারুস সালাম মাদরাসার ইফতার দোয়া মাহফিল, কোরআন শরিফ ও বই বিতরণ

এম এন এ আজাদ / ৭২৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

২৭ রমজান ২৮ মার্চ শুক্রবার মদনগঞ্জ দারুস সালাম মাদরাসায় ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

ইঞ্জিনিয়ার আনিসুর রহমান আনিস’র সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি মো. মোস্তফা খান মিঠু।

ইফতার পূর্বে কোরআন শরিফ ও বই বিতরণ উদ্ভোদন করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।

প্রধান বক্তা ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হজরত মাওলানা গোলাম আহাদ।
আমন্ত্রিত মেহমান ছিলেন, BHDH অপরাধ প্রতিরোধ কল্যান সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলি, সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার পরিচালক মুন্নি সরদার।
উপস্থিত ছিলেন, হাজী শফিউদ্দিন নাবু, বেনজির আহামেদ বাদল, আসরাফ উদ্দিন, সাংবাদিক ফিরোজ খান, আল মামুন, আলাউদ্দিন দেওয়ান, আলাউদ্দিন মিয়া, নূরুল বাসার, আব্বাস উদ্দিন, মাহতাব হোসেন প্রমুখ।
আগত অতিথি ও মেহমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান, মদনগঞ্জ দারুস সালাম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা রবিউল ইসলাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..