মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

দৈনিক সত্যের পথে সংগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যের পথে সংগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ রমজান ২৯ মার্চ শনিবার কলাগাছিয়া ইউনিয়ন হাজরাদী গ্রীন গার্ডেন পার্ক প্রাঙ্গনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিলে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির আন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম হাজী জালালউদ্দিনের রুহের মাগফেরাত-সহ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম ও নারায়ণগঞ্জ মহানগরের তারুণ্যের অহংকার নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আলহাজ্ব মো. আবুল কাউছার আশা’র সুস্থতা কামনা করে দেশের শান্তি ও মঙ্গলের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দৈনিক সত্যের পথে সংগ্রাম অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি আবুল বাশার সাইফুল’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আবুল কাউছার আশা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন অগ্রবানী পত্রিকার বন্দর প্রতিনিধি অজিত কুমার দাস।

প্রধান আলোচক ছিলেন, বন্দর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও শিক্ষা তথ্য নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদক জিকে রাসেল।

আমন্ত্রিত মেহমান ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানার আহবায়ক মো. আরাফাত চৌধুরী।

উদ্বোধক ছিলেন, বন্দর থানা শ্রমিক কমিটির সভাপতি এবং বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা সেচ্ছাসেবক দল সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম, জিয়া মঞ্চ বন্দর থানা আহবায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ইব্রাহিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মনু, বন্দর থানা বিএনপি নেতা বাবুল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসির উদ্দীন রিয়াদ, স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম, বন্দর উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাছির, সজল, শিপলু, আল আমিন প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..