রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

নাজিম উদ্দিন রানা / ৪৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

লক্ষীপুর প্রতিনিধি: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (২২এপ্রিল) বেলা ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মো. রাসেল, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ।

এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক মো. নাজিম উদ্দিন রানা, সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, সদস্য রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ, ভোরের মালঞ্চের সাগর ওয়াহিদ ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় কুচক্রি মহল। মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক। তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমানিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..