শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

লোহাগড়ায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা কর্মসূচি পালিত

মো. তুহিন মোল্লা / ২৮০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে।

৬ মে মঙ্গলবার বেলা ১১টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ’র নেতৃত্বে লোহাগড়া উপজেলার প্রধান গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান, নড়াইল জেলায় কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) ফারুক আল মামুন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হামিদ ভুঁইয়া, সুশীল সমাজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়াতুজ্জামান, নিরাপদ সড়কের সৈয়দ খাইরুল ইসলাম, গনমাধ্যমকর্মী ও স্কাউটবৃন্দ।

এসময় সকলে মহাসড়কে চলাচল করা সকল যানের ড্রাইভারদের সচেতন করেন। নিয়ন্ত্রণের মাধ্যমে গাড়ী চালানো, গতি সীমিত রাখা, যথাযথ ভাবে সড়ক আইন মেনে চলা।

কর্মসূচি পালন কালে বেপরোয়া ভাবে যান চলাচলের কারনে ৬ টি মোটরসাইকেল, ২টি ব্যাটারী চালিত ভ্যান ও বালু ভর্তি লাটাই গাড়ি আটক করে ৯ টি মামলা দিয়ে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।

কর্মসূচি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ সকলকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে এবিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক অনুষ্ঠানে অবহিত করার জন্য অনুরোধ করেন

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..