মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

রফিকুল ইসলাম রফিক / ১৯৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০২ জুন ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম উলিপুরে চলন্ত ট্রেনে কাটা পরে মোস্তাফিজুর রহমান মজনু (৬৫) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।

রবিবার (০১ জুন) বেলা তিনটার দি‌কে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় এ ঘটনা ঘটে। তি‌নি‌ উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মাদারটারি এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।

স্থানীয়রা জানান, র‌বিবার বেলা তিনটার দি‌কে চিলমারীর রমনা ‌থে‌কে পার্বতীপুরগামী লোকাল ট্রেন‌টি উলিপুর রেল স্টেশন ছেড়ে পৌরসভার হায়াৎখাঁ গা‌বেরতল এলাকায় পৌঁ‌ছি‌লে রেললাইন ধ‌রে হাঁটার সময় ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লেই মোস্তাফিজার রহমানের মৃত‌্যু হয়।

ট্রেন আসার আগে থে‌কেই তি‌নি লাইনের ওপর ব‌সে ছি‌লেন। তার হা‌তে ওষু‌ধের প্রেস‌ক্রিপশন ছিল। তা‌কে কিছুটা বিমর্ষ দেখা যায়।

নিহতের ছোট ভাই স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, বড় ভাই ‌মোস্তা‌ফিজুর রহমান তৎকালীন বিডিআরে চাক‌রি কর‌ছি‌লেন। মাত্র ৯ বছর চাকরি ক‌রে অবসরে যান তি‌নি। এরপর থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত সপ্তাহে তাকে ডাক্তার দেখানো হয়েছে। আজ সকালে হাতে প্রেসক্রিপশন নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা তিনটার পর খবর পাই তি‌নি ট্রেনে কাটা প‌ড়ে মারা গে‌ছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়‌টি রেলও‌য়ে কর্তৃপক্ষ‌কে অবগত করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ডিউটি অফিসার আলতাব হোসেন জানান, রমনা- পার্বতীপুর লোকাল ট্রেনে কাঁটা পরে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..