রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু 

মাহাবুব আলম / ৭৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌর শহরের কুলিক নদীর ব্রীজের উপর মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় হৃদয় নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা ইউপি সদস্য শফিকুল ইসলাম জানায়, শহরের কুলিক নদীর ব্রীজের উপর ট্রাকের সাথে বাইসাইকেল আরোহী পাইলট স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী হৃদয়ের ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। সে খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

এপ্রসঙ্গে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠো ফোনে বলেন, সড়ক দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে হৃদয় নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.আরশেদুল হক মুঠোফোনে জানান, দূর্ঘটনার স্বীকার হৃদয়ের লাশ ও গরু বোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..