বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্দরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও লুটপাট; নারীসহ আহত-৩ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪ পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

রূপগঞ্জে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, কয়েক ঘণ্টা পর উদ্ধার

মো. আবু কাওছার মিঠু / ৬১৯ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ  প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান, “২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী। গতকাল দুপুর আড়াইটার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..