শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার-এক বছরের কারাদণ্ড

মাহাবুব আলম / ৬৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌর শহরের ভান্ডারা গ্রামের রংপুরিয়া মার্কেট সংলগ্ন এলাকায় কৃষ্ণ শীলের বাড়িতে অভিযান চালায় ট্রাক্সফোর্সের যৌথ বাহিনী।

মেজর নাঈম’র নেতৃত্বে যৌথ বাহিনীর ট্রক্সফোর্স অভিযানে কৃষ্ণ শীল(নাপিত)(৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৭৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। কৃষ্ণ শীল ওই এলাকার নরেন্দ্র শীলের ছেলে ।

এ সময় কৃষ্ণের বসতঘর থেকে ৪ পিস ইয়াবা, ফুয়েল পেপার, একটি চাপাতি, একটি ছুরি ও একটি হাসোয়া সহ ৩ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৭৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে বলেন, ভ্রাম্যমাণ আদালতে মাদক ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে কৃষ্ণ বসাকের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিকে জেলা হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে জানান ট্রাক্সফোর্স অভিযানে পৌর শহরের কৃষ্ণশীল নামে এক ব্যক্তির নিকট ইয়াবা, ফুয়েল পেপার ও দেশীয় অস্ত্র রাখার অপরাধে মাদক আইনে তাকে অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..