বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মো. আবু কাওছার মিঠু / ৭৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো গ্রাফিতি, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা।

১৭ জুলাই বৃহস্পতিবার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম।

সভায় বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. নাজমুল হাসান ও সহকারী প্রধান শিক্ষক পঙ্কজ কুমার পাল প্রমুুখ।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লব সকলকে ধারণ করতে হবে। এ বিপ্লবে শহীদদের স্মরণ করতে হবে। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। তাদের অবদান যেন আমরা ভুলে না যাই। জুলাই বিপ্লব ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই বিপ্লবের চেতনায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই যেন না হারিয়ে যায় সবাইকে সজাগ থাকতে হবে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..