সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ফুলবাড়ীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: জুলাই পূর্ণ জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসাহাক আলী’র সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আকতারুজ্জামান’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা সোহেল আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মঞ্জুরুল হক, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার, সেক্রেটারী সাহাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ, ছাত্রশিবিরের সভাপতি মো. ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তাসহ সমাজের বিভিন্ন স্তরের সুধীজন।

প্রথমার্ধের আলোচনা শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে শপথবাক্য পাঠ করা হয়, এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা, দেশ গঠনে সবাইকে সচেতন করতে জুলাই চেতনাকে ধারণ করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..