শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রূপগঞ্জে বিএনপির বিজয় শোভাযাত্রা, পথসভা 

মো. আবু কাওছার মিঠু / ৬০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি বিজয় শোভাযাত্রা ও পথসভার আয়োজন করে।

৫ আগস্ট মঙ্গলবার গোলাকান্দাইল গোলচত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন, বিজিএমইএর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি অ্যাড. আমিরুল ইসলাম ইমন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ জাকারিয়া ও উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেন, এই শোভাযাত্রা শুধু একটি উৎসব নয়। এটি আমাদের অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণ করার দিন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই মাসে শহীদ হওয়া আমাদের সেই তরুণদের, যারা এই ফ্যাসিস্ট সরকারের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছেন। তারা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার জন্য জীবন দিয়েছেন। জুলাই শহীদের রক্ত কখনো বৃথা যাবে না। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই দেশে আবার জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন ফিরবে। খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে।

পরে শহীদের রুহের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় মোনাজাত করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..