মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন লামায় অবৈধ বালু উত্তোলন অভিযান ৫টি শ্যালো মেশিন ও বিপুল বালু জব্দ রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময়

বিজয়নগরে মিথ্যা সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৯৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৬টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয়ে কামরুল ইসলাম শান্ত নামের এক ব্যক্তি তার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ওই ব্যক্তি তার বিরুদ্ধে ভুয়া নিউজ প্রকাশ করে ইজ্জতহানি করার চেষ্টা চালাচ্ছে।

আব্দুল হক জানান, কয়েকদিন আগে কামরুল ইসলাম শান্ত তাকে ফোন করে অভিযোগের বিষয়ে দেখা করতে বলেন। তিনি শারীরিকভাবে অসুস্থতার কথা জানালে পুনরায় ফোন করে টাকা দাবি করেন। এ সময় তিনি ভয় না পেয়ে কারণ জানতে চাইলে, এলাকার ভুটান প্রবাসী অলি আহাদ (আওয়ামী লীগ নেতা) নামের এক ব্যক্তির ফোন রেকর্ডের কথা উল্লেখ করে ব্ল্যাকমেইলের চেষ্টা চালান।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় করার জন্য এআই অ্যাপস ব্যবহার করে ভুয়া ফোন রেকর্ড তৈরি করে প্রচার চালানো হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হক বলেন, “আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা রেকর্ড তৈরি করে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”

সাংবাদিক পরিচয় কামরুলের বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতন পর্নোগ্রাফি, চাঁদাবাজি সহ আরো বিভিন্ন মামলা।

তিনি দাবি করেন, জাতীয়তাবাদী দলের আন্দোলন- সংগ্রামে সক্রিয় থাকার কারণে প্রতিপক্ষ মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..