শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

রূপগঞ্জের কাঞ্চন উকিলবাড়ি সরকারি খাল উদ্ধারে অভিযান

মো. আবু কাওছার মিঠু / ৫১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা নদীর তিন কিলোমিটার দৈর্ঘ্যের উকিল বাড়ি খালের দুই কিলোমিটার জুড়ে নির্মাণ করা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

২ সেপ্টেম্বর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. তারিকুল আলম।

এ সময় কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম, বিপুল সংখ্যক আনসার, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাঞ্চন পৌরসভা প্রশাসক মো. তারিকুল আলম বলেন, শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী উকিল বাড়ি খাল স্থানীয় প্রভাবশালী ও আবাসন প্রকল্প খালের স্থানে স্থানে বালি ভরাট করে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে দখলে নেয়। তাতে অর্ধশতাধিক গ্রামের পানি নিষ্কাশনের পথ একমাত্র এ খাল ভরাট করায় বিপুল সংখ্যক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল খননের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনতে এ উচ্ছেদ অভিযান। দখলদারদের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..