বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

বন্দরে জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন,  ভক্তকুলের ঢল 

মো. মনির হোসেন / ৪৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

নবিজীর জন্মদিন পালন নিয়ে বিরোধীতা কারীরা ইসলামে ফেতনার সৃষ্টি করছে- বাহাদুর শাহ

বন্দরে যথাযথ মর্যাদায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী( সা:) উদযাপন করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী( সা:) উপলক্ষে মদনগঞ্জ থেকে এ র‌্যালী বের করা হয়।

১০ রবিউল আউয়াল (৩ সেপ্টেম্বর) বুধবার দুপুর ৩:৪০ মিনিটে ঐতিহাসিক মদনগঞ্জ বটতলা থেকে ইমামে রাব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুরের পীর সাহেব, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান, পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ্ব সৈয়দ মো. বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মাঃ জিঃ আঃ) নেতৃত্বে জশনে জুলুসের র‌্যালিটি বের করা হয়।

নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ভক্তকুল, জনসাধারণ সহ শিশু মিনি ট্রাকে, রিক্সা, মোটরসাইকেল, ভ্যানে, ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, মাইক নিয়ে জনসাধারণ পায়ে হেঁটে জশনে জুলুসের র‌্যালীতে যোগদান করেন। তবে এবারের জুলুসের র‍্যালীতে নারীদেরও অংশগ্রহন করতে দেখা গেছে।

এসময় আওয়াজে আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে পুরো র‍্যালী এলাকা। আখেরী নবীর আগমনকে ঘিরে ঈদের আনন্দের মতো সৃষ্টি হয়। আগত মুসল্লিদের মধ্যে। মুসল্লীরা হযরত মুহাম্মদ (সা:) এর আহলান সাহলান, শানে দরুদ ও সালাম, জিকির করতে করতে নবীগঞ্জ গিয়ে মোনাজাতের মাধ্যমে জসনে জুলুসের র‍্যালী শেষ হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..