বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা (MR) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বন্দরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বসতবাড়িতে হামলা ও লুটপাট; নারীসহ আহত-৩ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর, মালামাল লুট-আহত-৪ পাওনা টাকা চাওয়ায় মুরগী ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মহড়া কুপিয়ে জখম ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে- আজিজুল বারী হেলাল এমপি বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :

ওমানের দুকুম সিদরা নামে একটি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের সাতজন প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) ওমান সময় বিকেলে এ দুর্ঘনা ঘটে।

নিহতদের সবাই সাগরে মাছ ধরার পেশায় নিয়োজিত ছিলেন। সেখানে বাণিজ্যিকভাবে মাছ ধরার কাজে নিয়োজিত বাংলাদেশি প্রবাসীদের একটি বড় অংশ বসবাস করে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সন্দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের সহকর্মী শিপন এবং সজীব চৌধুরী জানিয়েছেন, নিহতরা সবাই সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন। আজ দুপুরে তারা সাগরে কাজ শেষে আবাসস্থলে ফিরছিলেন।

পথে দুকুম সিদরা এলাকায় পৌঁছানোর পর একটি বেপরোয়া গতির গাড়ি তাদের বহনকারী গাড়িকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান।

তাদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সারিকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, জামাল উদ্দিনের ছেলে জুয়েল।

এছাড়া বাকি অন্যজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..