সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি

পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা

আশরাফুজ্জামান / ১৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা করেছেন উপ-সহকারী কৃষি অফিসার শর্মিলা শারমিন।

১১ নভেম্বর মঙ্গলবার সর্বাঙ্গভাদুরিয়া, ভবানীপুর দুবলাগাড়ী, পশ্চিম গোপীনাথপুর গ্রামে কৃষক- কৃষাণীদেরকে তেল জাতীয় ফসল সরিষার আবাদ বৃদ্ধি ও নতুন জাত সম্প্রসারণে উদ্ধুদ্ধকরণ সভা ও উঠান বৈঠক করছেন উপ-সহকারী কৃষি অফিসার।

উপ-সহকারী কৃষি অফিসার জানান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল স্যারের নির্দেশে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিভিন্ন গ্রামে কৃষক কৃষাণীদরকে নিয়ে উদ্ধুদ্ধকরণ সভা, উঠান বৈঠক করে যাচ্ছি। রোপা আমন ধান কাটার পর দীর্ঘদিন জমি পতিত থাকে এরপর কৃষক বোরো ধান জমিতে লাগায়। তাই রোপা আমন ধান কাটার পর বোরোধান লাগানোর পূর্বে জমি পতিত না রেখে বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদ করলে তেলের ঘাটতি পূরণ হবে ও কৃষক লাভবান হবেন।

তিনি আরো জানান, এবছরে তার ব্লক সরিষা ৩৮ হেঃ সূর্যমুখী ১ হেঃ সয়াবিন ১ হেঃ জমিতে তেল জাতীয় ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে বোঝাচ্ছি।

সরেজমিনে সর্বাঙ্গভাদুরিয়া গ্রামের কৃষক মো. ফিরোজ মিয়া জানান, এসএএও শর্মিলা শারমিন সরিষার আবাদ বাড়াতে আমাদের গ্রামে উঠান বৈঠক করছেন। এভাবে কাজ করলে এলাকায় সরিষার আবাদ আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান আমি এ বছর ১৫ বিঘা জমিতে সরিষা ২ বিঘা জমিতে সূর্যমুখী ও ১ বিঘা জমিতে সয়াবিন আবাদ করবো ঠিক করেছি।

উল্লেখ্য; উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলে তেল ফসলের আবাদ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিগত বছরে গাইবান্ধা জেলায় প্রথম ও রংপুর অঞ্চলে দ্বিতীয় হয়ে সম্মাননা প্রাপ্ত হন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..