বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

রূপগঞ্জের মাটি আজীবন ঋণী: শহীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী

মো. আবু কায়সার মিঠু / ৪৫১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ গোলাম রশীদ বকুলের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ রূপগঞ্জে শহীদ বকুলের শাহাদাৎ-স্থল তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সকাল থেকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাদা, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার চান মিয়া, ন্যাশনাল প্লেস সোসাইটির চেয়ারম্যান মাহাবুবুর ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহীদ গোলাম রশিদ বকুল স্মৃতি ভোলাবো প্রতিষ্ঠাতা সভাপতি মনির হোসেন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, অদুত ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় রূপগঞ্জে ২৭ নভেম্বর সম্মুখ সমরে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা গোলাম রশীদ বকুল। তিনি ছিলেন এ অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তাঁর শাহাদাৎ বাংলার মুক্তিকামী মানুষকে আরও বেশি করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।

বক্তারা জোর দিয়ে বলেন, শহীদ বকুলের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এক উজ্জ্বল উদাহরণ। শহীদ বকুলের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আগামী প্রজন্ম যেন এই বীরকে ভুলে না যায়, সেজন্য তাঁর স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের জন্য আরো বড় পরিসরে উদ্যোগ নেওয়ার দাবি ওঠে।

আলোচনা সভা শেষে শহীদ গোলাম রশীদ বকুল এবং মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ বকুলের পরিবারবর্গ, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসায় দিনটি ছিল গভীর আবেগ ও শ্রদ্ধার।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা কাদির ভূঁইয়া। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..