বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

জুলহাস উদ্দিন / ১৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় তেঁতুলিয়ায় শুক্রবার (২ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা বিএনপি কার্যালয়ে ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওঃ মো.  মালেক বাদশা।

তেঁতুলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল’র সভাপতিত্বে সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ’র সঞ্চালনায় অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, জেলা মুক্তিযোদ্ধা আহবায়ক আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবুর নোমান এনাম, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুস সাত্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান বাবলু, সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমির হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..