শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

বন্দর উপজেলা পরিষদের সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচি ও র‌্যালী

নূর এ আজাদ / ৪৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন

বন্দর উপজেলা পরিষদের সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচি ও র‌্যালী

“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তাঁর”

বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বন্দর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, চলমান সমাজসেবা কার্যক্রম পর্যালোচনায় ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলার সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত, প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের চলমান কর্মসূচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অসচ্ছল ব্যক্তিদের পুনর্বাসন ও প্রশিক্ষণ কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে।

প্রধান অতিথি শিবানী সরকার বলেন, যাদের চলার শক্তি নেই, সমাজসেবাই তাদের শক্তি। রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন শ্রেণিকে এই মানবিক কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তিনি সমাজসেবা কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির বলেন, সমাজসেবা অধিদপ্তর শুধু সহায়তা নয়, আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ তৈরি করতে কাজ করছে। ভবিষ্যতেও এসব কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।

র‌্যালী ও আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমাজসেবা কার্যক্রমের সুফল ভোগীদের সাথে মতবিনিময় করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..