বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

মো. মনির হোসেন / ৪২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একরামপুরে সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার বাদ যোহর বন্দর একরামপুরস্থ পৌরসভা মোড় এলাকায় নারায়ণগঞ্জ মহানগর  জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের উদ্যোগে বন্দর ২৩ নং ওয়ার্ড দলীয় কার্যালয়ে এ দোয়া আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ আশফাক হোসেন সরকার মনু। 

বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ  মহানগর জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন শোখন, জেলা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন। 

মহানগরের সদস্য সচিব মো. সোহেল’র সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, উক্ত কমিটির নারায়নগঞ্জ মহানগরের সদস্য মামুন, জাহের, রতন বেপারী, কাউসার মহসীন ও জেলা কমিটির সদস্য কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সার্বিক কল্যাণে দোয়া করা হয়।

দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..