বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার

মো. আবু কাওছার মিঠু / ২২৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

১১ জানুয়ারি রবিবার রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় পরিচালিত এই অভিযানে চক্রের মূল হোতা রাসেল ফকির (৩০) এবং তার দুই সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)-কে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা রূপগঞ্জ থানায় দায়েরকৃত ডাকাতি ও সশস্ত্র সহিংসতা সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..