বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

লিজা / ৫০২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: বুধবার ১৪ জানুয়ারি পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দুইদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজনের শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা।

উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের জাতীয়, জেলা উপজেলা নেতৃবৃন্দ।

এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার দাবি জানানো হয়।

এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..