বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী ইদ্রিস আলী কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারনা চালাচ্ছে মো. বাবুল মিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ মূহুর্তে লোকে লোকারণ্য, মূল্যছাড়ে কেনাকাটার ধুম মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪)’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহানগর ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মাকসুদ হোসেন ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি

রূপগঞ্জ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক পণ্য বিক্রির ধুম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইলেকট্রনিক স্টল, মিনি প্যাভিলিয়ন ও প্যাভিলিয়নে ইলেকট্রনিক্স পণ্য নারী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। মেলায় প্রবেশ করেই নারীরা ইলেকট্র্রনিক্স স্টল ও প্যাভিলিয়নে প্রবেশ করেন। অনেক নারীরা স্বামীর কাছে ইলেকট্রনিক্স পণ্য কিনতে বায়না ধরে আসেন। বাধ্য হয়ে স্বামীরাও স্ত্রীর সঙ্গে মেলায় আসে। ইলেকট্রনিক স্টল কিংবা প্যাভিলিয়নে ক্রেতা- দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লেগেই থাকে।

ক্রেতাদের নজরে আনতে দেওয়া হচ্ছে লোভনীয় অফার। সুযোগ থাকছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস।
ক্রেতা-দর্শনার্থীরা জানিয়েছেন, তাদের চাহিদার শীর্ষে ইলেকট্রনিক পণ্য। মেলায় মোবাইল ফোনসেট, এলইডি টিভি, রাইস কুকার, এসি, রেফ্রিজারেটর, লাইট, ব্লেন্ডার, মাইক্রোওভেন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, ড্রাই আয়রন মেশিন, ফ্যান, ট্রাভেল লাগেজ, ইলেকট্রনিক চায়ের কেটলি, মোটরসাইকেল ও জুসারসহ পণ্যের কেনাবেচা চলছে চোখে পরার মতো।

এবারের মেলায় ওয়ালটন, ভিশন, কিয়াম, মিনিস্টার, ভিসতা, যমুনা ইলেকট্রনিক্সসহ বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে। মূল্যছাড়, ক্যাশব্যাক ও নানা উপহার দিয়ে ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রিও হচ্ছে প্রচুর। কেউ কেউ নতুন নতুন পণ্য প্রদর্শনীর জন্য মেলার স্টলে তুলেছেন।

মেলায় স্বপরিবারে ঘুরতে এসে রাজধানীর নিকুঞ্জ এলাকার গৃহবধূ স্বর্ণা শফি বলেন, ভালো ছাড় পেয়ে তিনি ফ্রিজ কিনেছেন। সেই সঙ্গে তাকে হোম ডেলিভারির সুবিধাও দেওয়া হয়েছে।

আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থী মানসুরা জান্নাত মনিমা মায়ের সঙ্গে মেলায় এসেছেন। তিনি একটি এলইডি টিভির অর্ডার দিয়েছেন। মেলা থেকে ডেলিভারি না নিয়ে তিনি নিজ এলাকার শোরুম থেকে তা গ্রহণ করবেন। আরো অনেকেই মেলা থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনেছেন। তবে বেশির ভাগ ক্রেতা-দর্শনার্থী ঘুরে ঘুরে এখন মেলা দেখছেন আর পণ্য ক্রয় করছেন। সবসময়ই মেলার শেষ ১৫ দিন কেনাবেচার ধুম চলে। এবারো তার ব্যত্যয় ঘটেনি।

ওয়ালটন প্যাভিলিয়নের বিক্রয় প্রতিনিধি ফাহিম মিয়া বলেন, মেলার স্টল থেকে বিক্রি করা সব পণ্য ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। তাতে ক্রেতারা খুশি। উভয়ই লাভবান।

আকিজ ইলেকট্রনিক্সের বিক্রয় প্রতিনিধি সুমাইয়া খন্দকার সুমা বলেন, এবারের মেলায় ইলেকট্রনিক্সের দামি পণ্যের বিক্রি কম। অনেকই নিজ নিজ এলাকার শোরুমের ঠিকানা নিয়ে যাচ্ছেন। সেখান থেকে তারা পছন্দের পণ্য ক্রয় করবেন। ইতিমধ্যে কেউ কেউ পণ্য ক্রয়ও করেছেন।

ভিশন ইলেকট্রনিক্সের বিক্রয় প্রতিনিধ মনিরুজ্জামান মনির বলেন, এবারের মেলায় লোভনীয় অফার দেওয়া হয়েছে ক্রেতা-দর্শনার্থীরা ঘুরে ঘুরে পণ্য দেখছেন। আয়োজন ভালো। তাই গতবারের চেয়ে এবার বিক্রিও ভালো হচ্ছে। এবার অন্য পণ্যের সঙ্গে গৃহস্থালি পণ্যের চাহিদা বেশি।

রাইডো ইলেকট্রিকের ইনচার্জ শাকিল আহমেদ বলেন, তাদের কোম্পানির পণ্যে মেলা উপলক্ষ্যে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। হোম ডেলিভারি চার্জ ফ্রি। তারা অন্যদের মতো প্রতি বছরই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছেন।

কিয়াম ইলেকট্রনিক্সের আমিনুল ইসলাম শান্ত বলেন, তাদের ৩০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষাধিক টাকা মূল্যের পণ্য বাণিজ্য মেলার প্যাভিলিয়নে বিক্রি হচ্ছে। হোম ডেলিভারি চার্জ ফ্রি। তাদের পণ্য বিক্রিও হচ্ছে প্রচুর। বিক্রির পাশাপাশি প্রচার-প্রচারণা হচ্ছে বেশি।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম বাণিজ্য মেলার পরিদর্শনে আসেন। অন্যান্য স্টলের মতো ইলেকট্রনিক্স স্টল ও প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন। তিনি বলেন, মূল্যছাড়ের সুযোগে ইলেকট্রনিকস প্যাভিলিয়ন দেখতে এসে হোম ডেলিভারি সার্ভিসসহ তিনি কিছু ইলেকট্রনিকস পণ্য ক্রয় করেছেন।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি) সচিব তরফদার সোহেল রহমান বলেন, মেলার ইলেকট্রনিক্স পণ্যের স্টল ও প্যাভিলিয়নগুলোর সাজসজ্জা ভালো। পণ্যের লোভনীয় অফার দেওয়ায় সেখানে ক্রেতারা ঝুঁকছেন। বিক্রিও হচ্ছে প্রচুর। এবারের বাণিজ্য মেলা সফল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..