সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫২২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।

সোমবার (২৬ জানুয়ারী) সকালে অতন্দ্র প্রহরায় আর দৃঢ় অঙ্গীকার, দেশের সুরক্ষায় কাস্টমস এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থলবন্দরের আন্তর্জাতিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রশাসনিক কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বাংলাবান্ধা জিরোলাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমস এর মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়।

রাজস্ব কর্মকর্তা কুমার কান্তি রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাবান্ধা কাষ্টমস শুল্ক স্টেশনের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবু নাইম, আনিসুর রহমান, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট ম্যানেজার আবুল কালাম আজাদ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম ও বিজিবি, সাংবাদিক, স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ হোসেন।

মতবিনিময় সভায় আন্তর্জাতিক কাস্টম দিবস নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..