বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

নূর এ আজাদ: বন্দর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে স্থানীয় সাংবাদিক ও নানা শ্রেনী পেশার মানুষদের নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ’র সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা কবির হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর শাখার সভাপতি এসএম শাহীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিকে রাসেল, বন্দর প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন, ইমরান মৃধা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সদস্য মামুনুর রহমান, সাংবাদিক টিআই কাজল, শ্যামল চন্দ্র দাস, শাকির আহম্মেদ বাপ্পি, নুর এ আজাদ, রেজোয়ান হোসেন পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভদের দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। সাম্প্রতিক ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়ে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..