বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জে কাঞ্চন-রূপসী সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুর ২ টার দিকে সড়কের গন্ধর্বপুর সাইনবোর্ড এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, দুপুর ২ টারদিকে কাঞ্চন-রূপসী সড়কের গন্ধর্বপুর সাইনবোর্ড এলাকার সড়কের পাশে বিদ্যুতের খুটিতে হেলাল দেয়া অবস্থায় এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায় হয়েছে। তবে এখনো মরদেহটির পরিচয় সনাক্ত হয়নি।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া মরদেহটির শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা যুবকটিকে হত্যা করে নিরাপদস্থান ভেবে এখানে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..